মেয়াদ:
৩
মাস ( ৩৬০
ঘন্টা )
ওয়েল্ডিং
কোর্সের বিবরণ
এটি একটি দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ পাঠ্যক্রম (সিকুয়েন্স)যা ওয়েন্ডিং পেশার
কাজে কাঙ্ক্ষিত জ্ঞান, দক্ষতা এবং কর্মক্ষেত্রে যথাযথ মনোভাব তৈরীর জন্য প্রণয়ন
করা হয়েছে। পাঠ্যক্রমটিতে বিভিন্ন দক্ষতা যেমন, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএসএইচ)
প্র্যাকটিস প্রয়োগ করা, মৌলিক গাণিতিক ধারণা ব্যবহার করে গণনা সম্পাদন করা, লাইট ইঞ্জিনিয়ারিং
সেক্টরের জব করা, টেকনিক্যাল ড্রয়িং ব্যাখ্যা করা, মাপার যন্ত্রপাতি
ব্যবহার করা, অক্সিএসিটিলিন কাটিং সম্পাদন করা, গ্যাস ওয়েল্ডিং ও ব্রেজিং সম্পাদন করা, স্মাও পদ্ধতি
ব্যবহার করে ওয়েল্ড বিড এবং প্যাডিং সম্পাদন করা, 1F এবং 2F অবস্থানে স্মাও সম্পাদন করা এবং 1G এবং 2G অবস্থানে স্মাও
সম্পাদন করা বিষয়ক দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।
কোর্সের শিখনফল
এ কোর্সটি সফলভাবে সম্পাদন করা হলে জাতীয় যোগ্যতা কাঠামোর অধীনে ওয়েন্ডিং, লেভেল-১ এ সনদায়ন
করা হবে। এছাড়াও এ কোর্সটির নিম্নলিখিত কর্মমুখী, অর্থনৈতিক, ও সামাজিক শিখনফল রয়েছে ।
কর্মমুখী শিখনফল
১. ওয়েন্ডিংকর্মী
হিসেবে কার্যকরভাবে জব করতে পারবে
২. পেশাগত নিরাপত্তা ও
স্বাস্থ্য বিধি (ওএসএইচ) প্রয়োগ করতে পারবে
অর্থনৈতিক শিখনফল
১. দেশে ও বিদেশে ওয়েল্ডিং টেকনিশিয়ান হিসেবে চাকরির সুযোগ সৃষ্টি হবে
২. দক্ষতা উন্নয়ন
কর্মকান্ডে অংশ গ্রহণ করে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে
সামাজিক শিখনফল
১. ব্যক্তিগত উন্নয়ন সাধনের মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে
২. পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সংগতিপূর্ণ দক্ষ জনসম্পদের অংশীদারিত্ব
বৃদ্ধি পাবে
৩. সমাজে দক্ষ ও
প্রশিক্ষিত ওয়েল্ডিং টেকনিশিয়ানের সংখ্যা বৃদ্ধি পাবে
ডাউনলোড করুন পাঠ্যক্রম ফাইল