শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর (টিবিআইপি) প্রকল্প

ট্রেডের নাম: গ্রাফিক ডিজাইন




মেয়াদ: ৩ মাস ( ৩৬০ ঘন্টা )


গ্রাফিক্স ডিজাইন

কোর্সের বিবরণ

এটি একটি দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ পাঠ্যক্রম যা গ্রাফিক্স ডিজাইন পেশার কাজে কাঙ্ক্ষিত জ্ঞান, দক্ষতা এবং কর্মক্ষেত্রে যথাযথ মনোভাব তৈরীর জন্য প্রণয়ন করতে সক্ষম হয়েছে। পাঠ্যক্রমটিতে বিভিন্ন দক্ষতা যেমন, কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) বিধি প্রয়োগ করা, কর্মক্ষেত্রের যোগাযোগ ইংরেজিতে সম্পাদন করা, একটি পার্সনাল কম্পিউটার পরিচালনা ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করা, অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা, ইন্টারনেট ও ইলেক্ট্রোনিক মেইল ব্যবহার করে তথ্য অ্যাকসেস করা, আইটি কর্মক্ষেত্রে নৈতিক মান মেনে চলা, গ্রাফিক্স ডিজাইন ধারণা ও গাইডলাইন প্রয়োগ করা, ইলাস্ট্রেশন সফটওয়্যার ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন তৈরী করা, ইমেজ কম্পোজ ও সেপারেট করা, মকআপ তৈরী করা এবং প্রিন্ট করা, আউটপুটের জন্য ম্যাটেরিয়াল ডেভেলপ করা বিষয়ক দক্ষতা অন্তর্ভূক্ত রয়েছে

কোর্সের শিখনফল

এ কোর্সটি সফলভাবে সম্পন্ন করা হলে জাতীয় যোগ্যতা কাঠামোর অধীনে গ্রাফিক্স ডিজাইন,  লেভেল-৩ এ সনদায়ন করা হবে। এছাড়াও এ কোর্সটির নিম্নলিখিত কর্মমুখী, অর্থনৈতিক, ও সামাজিক শিখনফল রয়েছে

কর্মমুখী শিখনফল

১. গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দক্ষতার সাথে কাজ করতে পারবে

২. আইটি কর্মক্ষেত্রে নৈতিকতার মান মেনে চলতে সক্ষম হবে

অর্থনৈতিক শিখনফল

১. দেশে ও বিদেশে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চাকরির সুযোগ সৃষ্টি হবে

২. দক্ষতা উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ করে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে

সামাজিক শিখনফল

১. ব্যক্তিগত উন্নয়ন সাধনের মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে

২. পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সংগতিপূর্ণ দক্ষ জনসম্পদের অংশীদারিত্ব বৃদ্ধি পাবে

৩. সমাজে দক্ষ ও প্রশিক্ষিত গ্রাফিক্স ডিজাইনার এর সংখ্যা বৃদ্ধি পাবে

ডাউনলোড করুন পাঠ্যক্রম ফাইল

প্রতিষ্ঠান ঠিকানা মেয়াদ আবেদনের শেষ দিন শিফট/সময় ধারণক্ষমতা ক্লাস শুরু
ইউসেপ মিরপুর টিভিইটি ইন্সটিটিউট

বিভাগ: মিরপুর মডেল থানা

জেলা: ঢাকা

থানা/উপজেলা: ঢাকা

মেয়াদ: ৩ মাস ( ৩৬০ ঘন্টা )

২০২৬-০১-৩০

১ম শিফট
৮:৩০ am থেকে: ১২:৩৫ pm

২০

২০২৬-০১-০১


প্রতিষ্ঠান ঠিকানা মেয়াদ আবেদনের শেষ দিন শিফট/সময় ক্লাস শুরু
ইউসেপ মিরপুর টিভিইটি ইন্সটিটিউট

বিভাগ: মিরপুর মডেল থানা

জেলা: ঢাকা

থানা/উপজেলা: ঢাকা

মেয়াদ: ৩ মাস ( ৩৬০ ঘন্টা )

২০২৬-০৩-২৪

১ম শিফট হইতে: ৮:৩০ am থেকে: ১২:৩৫ pm

২০২৬-০৪-০১

মতামত

যোগাযোগ

অভিযোগ