মেয়াদ:
৩
মাস ( ৩৬০
ঘন্টা )
কেয়ার গিভিং
কোর্সের
বিবরণ
এটি একটি
দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ পাঠ্যক্রম যা কেয়ারগিভিং পেশার কাজে কাঙ্ক্ষিত জ্ঞান, দক্ষতা এবং
কর্মক্ষেত্রে যথাযথ মনোভাব তৈরীর জন্য প্রণয়ন করা হয়েছে। পাঠ্যক্রমটিতে বিভিন্ন
দক্ষতা যেমন, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএসএইচ) বিধি প্রয়োগ করা, কর্মক্ষেত্রে
যোগাযোগ সম্পাদন করা, সাধারণ আইটি দক্ষতা প্রয়োগ করা, দলীয় পরিবেশে কাজ
করা, কেয়ারগিভিংয়ের
মূলনীতিগুলো ব্যাখ্যা করা, কেয়ারগিভিংয়ের ক্ষেত্রে নৈতিক এবং আইনগত বিষয়গুলো
ব্যাখ্যা কর, সাধারণ ফার্স্ট এইড প্রদান করা, হেল্থ স্ক্রীনিং সম্পাদন করা, দৈনিক জীবনযাপনের ক্রিয়াকলাপগুলিতে (এডিএল) সহায়তা করা, ক্লিনিক্যাল
কেয়ারগিভিং সম্পাদন করা, পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য পরিকল্পনা মেনে চলা, কেয়ার গিভিংয়ে
বেসিক হাউসকিপিং পরিচালনা করা, এবং কেয়ার গিভিংয়ে বেসিক ফিজিওথেরাপি প্রয়োগ করা বিষয়ক
দক্ষতা অন্তর্ভূক্ত রয়েছে।
কোর্সের
শিখনফল
এ কোর্সটি
সফলভাবে সম্পন্ন করা হলে জাতীয় যোগ্যতা কাঠামোর অধীনে কেয়ারগিভিং (জেনারেল) লেভেল-২
এ সনদায়ন করা হবে। এছাড়াও এ কোর্সটির নিম্নলিখিত কর্মমুখী, অর্থনৈতিক, ও সামাজিক শিখনফল
রয়েছে ।
কর্মমুখী
শিখনফল
১. সাধারণ কেয়ারগিভার
হিসেবে কার্যকরভাবে কাজ করতে পারবে
২. পেশাগত নিরাপত্তা ও
স্বাস্থ্য বিধি (ওএসএইচ) প্রয়োগ করতে পারবে
অর্থনৈতিক
শিখনফল
১. দেশে ও বিদেশে
কেয়ারগিভার হিসেবে চাকরির সুযোগ সৃষ্টি হবে
২. দক্ষতা উন্নয়ন
কর্মকান্ডে অংশ গ্রহণ করে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে
সামাজিক
শিখনফল
১.
ব্যক্তিগত উন্নয়ন সাধনের মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে
২.
পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সংগতিপূর্ণ দক্ষ জনসম্পদের অংশীদারিত্ব বৃদ্ধি পাবে
৩. সমাজে দক্ষ ও
প্রশিক্ষিত কেয়ারগিভারদের যোগান বৃদ্ধি পাবে
ডাউনলোড করুন পাঠ্যক্রম ফাইল
| প্রতিষ্ঠান |
ঠিকানা |
মেয়াদ |
আবেদনের শেষ দিন |
শিফট/সময় |
ধারণক্ষমতা |
ক্লাস শুরু |
|
ইউসেপ মিরপুর টিভিইটি ইন্সটিটিউট
|
বিভাগ:
মিরপুর মডেল থানা
জেলা:
ঢাকা
থানা/উপজেলা:
ঢাকা
|
মেয়াদ: ৩
মাস ( ৩৬০
ঘন্টা )
|
২০২৬-০৩-২৪
|
১ম শিফট
৮:৩০ am
থেকে:
১২:৩৫ pm
|
২০
|
২০২৬-০৪-০১
|