মেয়াদ: ৩ মাস ( ৩৬০ ঘন্টা )
মেশিন শপ প্র্যাকটিস
কোর্সের বিবরণ
এটি একটি দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ পাঠ্যক্রম যা মেশিন সপ প্র্যাকটিস পেশার
কাজে কাঙ্ক্ষিত জ্ঞান, দক্ষতা এবং কর্মক্ষেত্রে যথাযথ মনোভাব তৈরীর জন্য প্রণয়ন
করা হয়েছে। পাঠ্যক্রমটিতে বিভিন্ন দক্ষতা যেমন, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএসএইচ)
অনুশীলন প্রয়োগ করা, মৌলিক গাণিতিক ধারণা ব্যবহার করে গণনা সম্পাদন করা, লাইট ইঞ্জিনিয়ারিং
সেক্টরের কাজ করা, টেকনিক্যাল ড্রয়িং এবং ম্যানুয়াল ব্যাখ্যা করা, বেঞ্চওয়ার্ক
সম্পাদন করা, লেদ মেশিন, মিলিং মেশিন, শেপার মেশিন ও প্রিসিশন গ্রাইন্ডিং মেশিনে কাজ করা, এবং বেসিক
ওয়েল্ডিং সম্পাদন করা বিষয়ক দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।
কোর্সের শিখনফল
এ কোর্সটি সফলভাবে সম্পন্ন করা হলে জাতীয় যোগ্যতা কাঠামোর অধীনে মেশিন সপ
প্র্যাকটিস, লেভেল-৩ এ সনদায়ন করা হবে। এছাড়াও এ কোর্সটির নিম্নলিখিত কর্মমুখী, অর্থনৈতিক, ও সামাজিক শিখনফল
রয়েছে ।
কর্মমুখী শিখনফল
১. মেশিন সপ কর্মী
হিসেবে কার্যকরভাবে কাজ করতে পারবে
২. পেশাগত নিরাপত্তা ও
স্বাস্থ্য বিধি (ওএসএইচ) প্রয়োগ করতে পারবে
অর্থনৈতিক শিখনফল
১. দেশে ও বিদেশে মেশিন সপ ওয়ার্কার হিসেবে চাকরির সুযোগ সৃষ্টি হবে
২. দক্ষতা উন্নয়ন
কর্মকান্ডে অংশ গ্রহণ করে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে
সামাজিক শিখনফল
১. ব্যক্তিগত উন্নয়ন সাধনের মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে
২. পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সংগতিপূর্ণ দক্ষ জনসম্পদের অংশীদারিত্ব
বৃদ্ধি পাবে
৩. সমাজে দক্ষ ও
প্রশিক্ষিত মেশিন সপ ওয়ার্কারের সংখ্যা বৃদ্ধি পাবে
| প্রতিষ্ঠান | ঠিকানা | মেয়াদ | আবেদনের শেষ দিন | শিফট/সময় | ধারণক্ষমতা | ক্লাস শুরু |
|---|---|---|---|---|---|---|
| ইউসেপ যাত্রাবাড়ী টিভিইটি ইন্সটিটিউট |
বিভাগ: যাত্রাবাড়ী থানা জেলা: ঢাকা থানা/উপজেলা: ঢাকা |
মেয়াদ: ৩ মাস ( ৩৬০ ঘন্টা ) |
২০২৬-০১-৩০ |
১ম শিফট
|
২০ |
২০২৬-০১-০১ |
| ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইন্সটিটিউট |
বিভাগ: দিঘলিয়া উপজেলা জেলা: খুলনা থানা/উপজেলা: খুলনা |
মেয়াদ: ৩ মাস ( ৩৬০ ঘন্টা ) |
২০২৬-০১-৩০ |
১ম শিফট
|
২০ |
২০২৬-০১-০১ |
| প্রতিষ্ঠান | ঠিকানা | মেয়াদ | আবেদনের শেষ দিন | শিফট/সময় | ক্লাস শুরু | |
|---|---|---|---|---|---|---|
| ইউসেপ যাত্রাবাড়ী টিভিইটি ইন্সটিটিউট |
বিভাগ: যাত্রাবাড়ী থানা জেলা: ঢাকা থানা/উপজেলা: ঢাকা |
মেয়াদ: ৩ মাস ( ৩৬০ ঘন্টা ) |
২০২৬-০৩-২৪ |
১ম শিফট হইতে: ৮:৩০ am থেকে: ১২:৩৫ pm |
২০২৬-০৪-০১ |
|
| ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইন্সটিটিউট |
বিভাগ: দিঘলিয়া উপজেলা জেলা: খুলনা থানা/উপজেলা: খুলনা |
মেয়াদ: ৩ মাস ( ৩৬০ ঘন্টা ) |
২০২৬-০৩-২৪ |
১ম শিফট হইতে: ৮:৩০ am থেকে: ১২:৩৫ pm |
২০২৬-০৪-০১ |
অগ্রসর হতে নীচে একটি অপশন নির্বাচন করুন:

